Showing posts with label Health. Show all posts
Showing posts with label Health. Show all posts

জিকা ভাইরাসের ৭টি বিষয় জানা জরুরি

বর্তমানে সবচেয়ে আলোচিত খবরগুলোর মধ্যে ‘জিকা ভাইরাস’ অন্যতম। বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে ‘ইন্টারন্যাশনাল ইমার্জেসি’ হিসেবে সংজ্ঞায়িত করেছে। জীবনযাত্রাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই অবলম্বনে জানানো হলো জিকা ভাইরাসের সাতটি জরুরি বিষয়ের কথা। যেগুলো জানা জরুরি।
১. জিকা ভাইরাস এডিস মশার কামড়ে ছড়ায়। এডিস মশা থেকে ডেঙ্গুজ্বরও হয়।
২. যৌন সম্পর্কের মাধ্যমেও ছড়াতে পারে জিকা ভাইরাস। সম্প্রতি এক মার্কিন গবেষণায় এই তথ্য জানা গেছে।
৩. জিকা ভাইরাসের লক্ষণগুলো হলো মাথাব্যথা, জ্বর, গাঁটে ব্যথা, র‍্যাশ, পেশিতে ব্যথা, চোখ লাল হওয়া ইত্যাদি। এই সবগুলো লক্ষণ যদি দুই থেকে সাত দিন পর্যন্ত স্থায়ী হয় তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এমন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জ্বর কমানোর এবং ব্যথা প্রশমনের ওষুধ খেতে হবে। আর বিশ্রাম নিতে হবে।

যে সকল ওষুধ কোম্পানীর লাইসেন্স বাতিল হল – চিনে রাখুন সুস্থ থাকুন

যে সকল ওষুধ কোম্পানীর লাইসেন্স বাতিল হল – চিনে রাখুন সুস্থ থাকুন, ২১ তারিখের কালের কন্ঠ পত্রিকা। এই সকল মেডিসিন বাতিলের সাথে সাথে মার্কেট থেকে উঠিয়ে নেয়ার পদক্ষেপ নিলে ভালো হতো..নতুবা কিছুদিন যাওয়ার পরে ..এগুলো আগের মতই চলবে…এ ধারা অব্যাহত থাকা প্রয়োজন… এতে করে দুষ্টরা শিষ্টে পরিণত হবে…
Bangladeshi Banned Medicine Company
Bangladeshi Banned Medicine Company
সংসদীয় তদন্ত কমিটির সুপারিশক্রমে পেনিসিলিন ও সেফালোস্পিরিন গ্রুপের এন্টিবায়োটিক উৎপাদনের লাইসেন্স বাতিল করা ২২টি কোম্পানি হচ্ছে–

বুঝেশুনে ভিটামিন খান

বুঝেশুনে ভিটামিন খান

প্রয়োজনের চেয়ে অধিক কোনো কিছুই খাওয়া ঠিক নয়। ভিটামিন তো নয়ই। এতে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়। ভিটামিন খেলে দাঁত সুন্দর হয়, চুল সুন্দর হয়, রং সুন্দর হয়, অসুখ দূর হয়— এমন কথা আমরা প্রায়শই শুনে থাকি। খাবার থেকে তো আমরা ভিটামিন পাই। এছাড়া সম্পূরক খাদ্য হিসেবে কিছু ভিটামিনের বড়িও সেবন করে থাকি। অনেক সময় তা নিজে নিজেই বা অন্যের পরামর্শ বা অন্যদের দেহে সুফল এনেছে তা শুনেই খেয়ে নেই। চিকিৎসকের পরামর্শ বা ব্যবস্থাপত্রের ধারও ধারি না।

পুষ্পাওয়াতি সিংঘানিয়া রিসার্চ ইন্সটিটিউট ভারতের একটি হাসপাতাল এবং গণস্বাস্থ্য গবেষণাকেন্দ্র। সেখানকার প্রধাণ পুষ্টি বিজ্ঞানী নীলঞ্জনা সিং জানিয়েছে অতিরিক্ত ভিটামিন গ্রহণে কী ধরনের ক্ষতি হতে পারে পাশাপাশি ভিটামিনের সহজ কিছু উৎসের সন্ধানও দিয়েছেন তিনি।

ভিটামিন এ: নিয়মিত ভিটামিন এ’র সম্পূরক বড়ির পরিমাণ অধিক হলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। গায়ের রং ফ্যাকাসে হয়ে যায়, নখ ভেঙ্গুর হয়ে পরে, ক্লান্তি জেঁকে ধরে, পেটের ব্যথা অনুভূত হয় এবং সবচেয়ে যেটা আশংকাজনক তা হচ্ছে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যায়।

চুমোর অদ্ভুত ইতিবাচক কিছু স্বাস্থ্যগত উপকারিতা!

চুমোর অদ্ভুত ইতিবাচক কিছু স্বাস্থ্যগত উপকারিতা!
পৃথিবীর সাংস্কৃতিক বৈচিত্র্যের ৯০ শতাংশের মাঝে রোমান্টিক চুমোর বিষয়টি প্রচলিত। শিকাগোর নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির ফিনবার্গ স্কুল অব মেডিসিন এর মনোবিজ্ঞানী লরা বারম্যান বলেন, প্রেমময় চুমোর অর্থ হলো, আমরা একে অপরের সঙ্গী এবং একসঙ্গে থাকবো। শুধু তাই নয়, এতে রয়েছে আরো বেশ কয়েক ধরনের অদ্ভুত ইতিবাচক স্বাস্থ্যগত বিষয়।
* প্রতিরোধব্যবস্থা
এক ডাচ গবেষণায় বলা হয়, মাত্র ১০ সেকেন্ডের ফ্রেঞ্চ চুম্বনের মাধ্যমে একজনের মুখ থেকে অন্যের মুখে ৮০ মিলিয়ন জীবাণুর আদান-প্রদান ঘটে। এসব জীবাণুর কার্যকারিতা বন্ধ করতে দেহে প্রতিরোধব্যবস্থা জোরদার হয়। ২০১০ সালে মেডিক্যাল হাইপোথিসিস জার্নালে বলা হয়, দম্পতিদের চুমো গর্ভের শিশুকে সাইটোমেগালোভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে পারে।

খেজুরের কিছু স্বাস্থ্য উপকারিতা!

খেজুরের কিছু স্বাস্থ্য উপকারিতা!


হাজার হাজার বছর পূর্বে যখন খেজুর আবিষ্কৃত হয় তখন থেকেই তা নিরাময় ক্ষমতা সম্পন্ন বলে পরিচিত। পরবর্তীতে বিজ্ঞানসম্মত ভাবেও তা প্রমাণিত হয়। এই ফলটি অত্যন্ত সুস্বাদু বলে বেশীরভাগ মানুষ এটি খেতে পছন্দ করেন। আমাদের দেশে রোজার সময় ইফতারিতে খেজুর খাওয়া হয়। খেজুর অনেক পুষ্টি উপাদানে সমৃদ্ধ। আসুন তাহলে জেনে নেয়া যাক খেজুরের কিছু স্বাস্থ্য উপকারিতার কথা।
* কোষ্ঠকাঠিন্য দূর করে
কোলনের স্বাস্থ্যের জন্য এবং নিয়মিত মল নিষ্কাশনের জন্য ফাইবার অত্যাবশ্যকীয় একটি উপাদান। খেজুরের দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমকে পরিষ্কার হতে সাহায্য করে। কোলন বা বৃহদান্ত্রের দক্ষতা বৃদ্ধিতেও সাহায্য করে খেজুর। কোলাইটিস, কোলন ক্যান্সার এবং হেমোরয়েডস এর ঝুঁকি কমতেও সাহায্য করে খেজুর।

এই গরমে শরীরকে ঠান্ডা রাখুন ৭টি উপায়ে


কাঠ ফাটা এই গরমে সবার প্রাণ অতিষ্ট। সূর্যের তাপ শরীরের পানি শুষে পানিশূন্য করে ফেলে। শুধু তাই নয় অতিরিক্ত গরম, পানির অভাবে সান স্ট্রোক হতে পারে। তাই শরীরকে যতটুকু সম্ভব ঠান্ডা রাখা প্রয়োজন। কিছু উপায় যার মাধ্যমে শরীরকে ঠান্ডা রাখা সম্ভব। মূলত এই কাজগুলো আপনার শরীরকে সুস্থ
রাখতে সাহায্য করবে এই গরমে।
১। লবণাক্ত খাবার এড়িয়ে যাওয়া ঝাল, স্পাইসি, লবণাক্ত এবং ক্যাফিন জাতীয় খাবার শরীরের তাপ বৃদ্ধি করে থাকে। এই খাবারগুলো শরীরেকে গরম করে তোলে। তাই এইসময় চিজ, মরিচ, ঝাল জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত
থাকা উচিত। পালং শাক, টমেটো, পেঁয়াজ এবং রসুন এই খাবারগুলো শরীরের তাপ বৃদ্ধি করে মেটাবলিজম এবং হজমে সমস্যা সৃষ্টি করে থাকে।
২। শরীর হাইড্রেডেটেড রাখুন শরীরকে হাইড্রেডেটেড রাখার জন্য পানির বিকল্প নেই।আপনি যদি পানি পছন্দ না করেন তবে লেমননেড, আইসড টি খেতে পারেন। তবে পানির পরিবর্তে সফট ড্রিংক্স খাওয়া থেকে বিরত থাকুন।
৩। সময়ের উপযোগী পোশাক এই গরমে হালকা রঙের পাতলা পোশাক পড়া উচিত। যাতে আপনার ত্বক ভালভাবে নিঃশ্বাস নিতে পারে। কিছুটা ঢোলাঢালা পোশাক পড়ুন এই সময়। এই পোশাকগুলো আপনার শরীর ঠান্ডা রাখতে সাহায্য করবে।
৪। হালকা ব্যায়াম আপনি যদি নিয়মিত ব্যায়াম করে থাকেন, তবে এই গরমে আপনি ভারী ব্যায়াম করা থেকে বিরত থাকুন।
হালকা কিছু ব্যায়াম করতে পারেন।
ইয়াগো, হাঁটা, সাঁতার ইত্যাদি শরীরের তাপমাত্রা কিছুটা কমিয়ে দিয়ে থাকবে। সাধারণত সকালে অথবা সন্ধ্যার সময়টি ব্যায়ামের জন্য ভাল।
৫। সুতির বালিশের কভার ব্যবহার এই গরমে স্বস্তি পেতে সুতির বালিশের কভার ব্যবহার করুন।
সেনসেটিক, স্লিক বালিশের কভার ব্যবহার করার পরিবর্তে সুতির কভার ব্যবহার করুন। হালকা রঙের কভার ব্যবহার করুন এতে গরম কিছুটা হলেও কম লাগবে।
৬। ঠান্ডা ফেসপ্যাক ব্যবহার ত্বকের যত্নে সব সময় আমরা কিছু ফেসপ্যাক ব্যবহার করে থাকি। এই গরমে এমন কিছু প্যাক ব্যবহার করন যা ত্বককে ঠান্ডা অনুভব দিয়ে থাকবে।
অ্যালোভেরা জেল দিয়ে তৈরি যেকোন প্যাক ত্বকের সমস্যা সমাধান করে এই গরমে ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করবে।

৭। জানলায় ঢাল অথবা সানসেট ব্যবহার করা ঘরের ৪০% তাপ জানলা দিয়ে প্রবেশ করে থাকে। তাই জানলায় সানসেট, ভারী পর্দা, ব্যবহার করুন। এতে ঘরে রোদ কিছুটা হলেও কম প্রবেশ করবে।
এছাড়া ঘুমাতে যাওয়ার কয়েক ঘন্টা আগে বিছানার চাদরটি একটি প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিন। কিছুক্ষণ পর বের করে বিছানায়ে পেতে ফেলুন।
দেখবেন রাতের ঘুমটা বেশ ভাল হচ্ছে এই গরমেও।

ধূমপান ছাড়তে চান চিরকালের জন্য? চর্চা করুন ৫টি সহজ অভ্যাস!




অনেকেই ইচ্ছে করে কিংবা নিজের পছন্দের মানুষটির কারণে ধূমপানের বাজে অভ্যাসটিকে ছাড়ার উদ্যোগ নিয়ে থাকেন। কিন্তু দেহের কিছু প্রতিক্রিয়া ও মনের জোর না থাকার দরুন অনেকেই সিদ্ধান্ত নিয়ে নিজেকে বিরত রাখতে পারেন না ধূমপান থেকে।

মাঝে মাঝে এমন সময় এসে উপস্থিত হয় যখন ধূমপান না করা পর্যন্ত স্বস্তি পান না অনেকে। আর এভাবেই ছাড়ি ছাড়ি করেই এই বদ অভ্যাসটি ছাড়া হয় না। আপনাদের এই মহৎ উদ্যোগকে সফল করতে আমাদের আজকের ফিচার। দেখে নিন খুব সহজে মাত্র ৫ মিনিটের অভ্যাস রপ্ত করে কিভাবে এই বদঅভ্যাস থেকে মুক্তি পেতে পারেন।

হাঁটাহাঁটি করতে চলে যান:

যখনই ধূমপানের ইচ্ছে মাথাচাড়া দিয়ে উঠবে তখন হাঁটতে চলে যান বাইরে। ৫-১০ মিনিট হেঁটে আসুন। হাঁটা শারীরিক পরিশ্রমের কাজ করে। এবং শারীরিক পরিশ্রম অনেকাংশে ধূমপানের ইচ্ছে কমিয়ে দেয়।

মনোযোগ অন্যদিকে সরিয়ে ফেলুন:

ধূমপানের ইচ্ছা মনের ভেতর চাগিয়ে উঠলে দ্রুত মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয়ার চেষ্টা করুন। নিজের পছন্দের কিছু করুন, বই পড়া, ছবি আঁকা, গান শোনা কিংবা একটু নেচে নেয়া ইত্যাদি। চাইলে একটু যোগ ব্যায়াম করে নিতে পারেন। এতে মনোযোগ সরে যাবে সেই সাথে ধূমপানের ইচ্ছেটাও।

পানি পান করুন:

যখনই ধূমপানের ইচ্ছে জাগবে তখনই ২ গ্লাস পানি পান করে ফেলবেন এক নিঃশ্বাসে। এতে করে আপনার দেহে যে ধরণের প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল ধূমপান না করার কারণে তা নষ্ট হবে। আপনার ধূমপানের ইচ্ছেও চলে যাবে।

যে কারণে ধূমপান ত্যাগ করতে চান সেই কারণটি মনে করুন:

খুব বেশি মাত্রায় ধূমপানের ইচ্ছে হলে মনে করুন কি কারণে আপনি ধূমপান ছাড়তে চাইছেন। কোনো পছন্দের মানুষের কারণে বা নিজের বাবা মায়ের কারণে অথবা নিজের সুস্বাস্থ্যের কথা ভেবে। যে কারনেই হোক সেটি মনে করুন এতে মনের জোর পাবেন।

চিনি সমৃদ্ধ কিছু খান:

যখন দেহের রক্তে চিনির মাত্রা কমে যায় তখনই ধূমপানের ইচ্ছেটা বেশ ভালো করে চাগিয়ে উঠে। তাই ধূমপানের ইচ্ছে হলেই চিনি সমৃদ্ধ কিছু খেয়ে ফেলুন। এতে ধূমপানের ইচ্ছে মরে যাবে।

বন্ধুর সাথে কথা বলুন:

যখনই ইচ্ছে হবে একটু ধূমপান করার তখনই সাত পাঁচ না ভেবে বন্ধুকে ফোন দিন। কথা বলুন বন্ধুর সাথে। ৫ মিনিট কথা বলুন। দেখবেন বন্ধুর সাথে কথা বলার চলে ভুলেই গিয়েছেন ধূমপান করার কথা। এবং ৫ মিন্ত পরে আবিষ্কার করবেন ধূমপানের যে ইচ্ছেটা জেগে উঠেছিল তা মনে গিয়েছে।

সাজসজ্জার প্রসাধনী থেকেও হতে পারে চোখের মারাত্মক অসুখ!

কাজলমাখা ডাগর চোখের দিন ফুরিয়েছে অনেক আগেই। এখন আর জন্মসূত্রে ডাগর আঁখিপল্লবের দরকার হয় না। সাধারণ চোখকেও নয়নমোহিনী করে তোলে আইলাইনার-মাশকারা আরো কত কী? সময়ের একজন আধুনিক নারী হিসেবে চোখ সাজাতে প্রসাধনী বেশির ভাগেরই নিত্যদিনের বন্ধু-সঙ্গী। কিন্তু এক সময় আপনার পরম বন্ধু এ প্রসাধনীগুলোও হয়ে উঠতে পারে আপনার জন্য বিপজ্জনক।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের বেইলর কলেজ অব মেডিসিনের এক গবেষণায় দেখা গেছে, চোখের পাতায় থাকা ব্যাকটেরিয়ার কারণে দামি প্রসাধনী থেকেও হতে পারে মারাত্মক অসুখ। বিষয়টি নিয়ে বেইলর কলেজের গবেষকদলের প্রধান ড. ক্রিস্টোফার ব্রেইল কথা বলেন যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের সাথে।
ড. ব্রেইল জানান, মানুষের চোখের পাতায় প্রকৃতিগতভাবেই নানা ধরনের ব্যাকটেরিয়া থাকে। আর এগুলোর কারণেই চোখের এক ধরনের ভারসাম্য বজায় থাকে। কিন্তু যখনই আপনি আপনার চোখগুলোকে সাজাবেন বলে চোখে আইলাইনার বা মাশকারার ব্রাশ বুলালেন তখনই ব্যাকটেরিয়াগুলো চলে এলো ব্রাশে। এরপর প্রসাধনীর সুদৃশ্য কাচের বোতলে তারা সক্রিয় হতে থাকে।
ড ব্রেইল বলেন, ‘দীর্ঘদিন ধরে যখন একই প্রসাধনী ব্যবহার করা হয় তখন ব্যাকটেরিয়ার ধরন বদলে যাওয়ার কারণে তা থেকে আবার সংক্রমণও হয়। এতে বিভিন্ন ধরনের এলার্জিক রি-অ্যাকশনও হতে পারে। আর এ থেকে চোখ তখন হয়ে উঠবে জ্বালাময়, টকটকে লাল। আঁখি পল্লব চুলকাতে থাকবে অসহ্য রকমভাবে।
তবে এসব কিছু নির্ভর করছে আপনার প্রসাধনীগুলো কতদিন যাবৎ ব্যবহার করবেন তার ওপর। দুই-তিন মাসের মধ্যেই যদি বদলে ফেলেন পুরোনো প্রসাধনী তবে বিপদ নেই। কিন্তু বাস্তবে প্রসাধনী বদলান খুব অল্প মানুষই

★ আধুনিক রুপচর্চা ও রান্না বান্না ★


ত্বকের রঙ ফর্সা করার সবচাইতে সস্তা, সহজ ও কার্যকরী ৩টি উপায়

আলু একটি দারুণ জিনিস
আলু একটি অসাধারণ উপাদান রঙ ফর্সা করার ক্ষেত্রে। আর খুব সস্তা এই উপাদানটি সকলের ঘরেই সর্বদা থাকে।
-আলু গ্রেট করে নিন। এই গ্রেট করা আলু চিপে রস বের করে নিন।
-এই রস মুখে মাখুন।
-শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর মুখ ধুয়ে নিন।
-রোজ মাখতে পারেন মুখে আলুর রস।
কাঁচা পেঁপে দিয়েই ফর্সা হয় রঙ
হ্যাঁ, কাঁচা পেঁপের মত খুব সস্তা ও সহজলভ্য উপাদানটি আপনার রঙ ফর্সা করতে অত্যন্ত কার্যকর। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি!

-কাঁচা পেঁপে বেঁটে রস করে নিন।
-এই রস মুখে লাগিয়ে নিন তুলোর বল দিয়ে।
-২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
-এটাও রোজ করতে পারেন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় ছাড়াই!

লেবুর রসেই সমাধান
ভাতের পাতে লেবু ছাড়া চলেই না? এবার একে ব্যবহার করুন রূপচর্চাতেও!
-তাজা লেবু নিংড়ে রস বেড় করে নিন।
-এই লেবুর রস মুখে ও হাতে পায়ে মাখুন।
-১০/১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
-এটা অবশ্যই রাতের বেলায় করুন। কেননা লেবু হচ্ছে প্রাকৃতিক ব্লিচ। তাই লেবু ব্যবহারের পর ৭/৮ ঘণ্টা রোদে না যাওয়াই ভালো।

টিপস
ত্বকের ফর্সা রঙ ধরে রাখতে চাইলে রোদে গেলে অবশ্যই সানস্ক্রিন ও ছাতা ব্যবহার করুন।